প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
1687
০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক আল আমিনের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
জানা যায়, শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আল আমিন। কিন্তু গত কয়েকদিন ধরে তার গাড়ির ব্যাটারি নষ্ট থাকায় উপার্জন বন্ধ ছিল এবং পরিবার নিয়ে তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন থেকে মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (১ অক্টবর) উপজেলা পরিষদ কার্যালয়ে আল আমিনের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়, যেন তিনি নতুন ব্যাটারি কিনে পুনরায় জীবিকা নির্বাহ করতে পারেন।
এ সময় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, আল আমিন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে যেভাবে পরিশ্রম করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। জীবিকার অভাবে কেউ যেন পিছিয়ে না পড়ে, সেজন্য প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আল আমিন বলেন, গাড়ি বন্ধ থাকায় পরিবার নিয়ে না খেয়ে থাকার উপক্রম হয়েছিল। ইউএনও স্যার আমার পাশে দাঁড়িয়েছেন, এই টাকা দিয়ে ব্যাটারি কিনে আবার গাড়ি চালাতে পারব।