সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন: আওয়ামী লীগ নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

1862

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে বাসের মালিক মো: আল-আমিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল এসও ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় নীলাচল পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৩৪৭১) এই হামলা হয়।

বাসের মালিক ও মামলার বাদী মো. আল-আমিনের অভিযোগ, প্রতিদিনের মতো বাসটি সেখানে পার্কিং করা ছিল। গভীর রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাসটি আগুনে পোড়া অবস্থায় দেখতে পান। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামি হলো, ১। লিটন ওরফে গুজা লিটন, সাং- আদমজী সোনামিয়া মার্কেট।
২। মোঃ মামুন, সাং- এসও রোড (মন্ডলপাড়া)।
৩। আসাদুল্লা, সাং- আইলপাড়া (উত্তর)।
৪। মুহাম্মদ শহীদুল্লাহ, সাং- আটি ওয়াপদা।
৫। মোঃ জামান, সাং- ধনকুন্ডা (রুহুল কমিশনারের বাসা সংলগ্ন)।
৬। মোঃ রাকিব, সাং- আইলপাড়া দক্ষিণ।
৭। মোঃ সিয়াম হোসেন, সাং- চর সুমিলপাড়া।
৮। নাতিয়া মুন্না, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী।
৯। মোঃ পাভেল, সাং- চর সুমিলপাড়া।
১০। আনোয়ার হোসেন, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী।
১১। মোস্তফা হোসেন, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী।
১২। জসিম উদ্দিন ওরফে বেকার জসিম, সাং- সুমিলপাড়া (আইলপাড়া)।
১৩। সাইফুদ্দীন, সাং- গোদনাইল (বাগপাড়া), পদ্মা রোড।
১৪। আব্দুল, সাং- আদমজীনগর।
১৫। মাসুম বিল্লাহ পৃথিবী, সাং- আদমজীনগর (রেহান সাহেবের বাসা)।
১৬। আবুল কালাম আবু, সাং- আদমজীনগর (রেহান সাহেবের বাসা)।
১৭। আরিফ হোসেন, সাং- গোদনাইল (বাগপাড়া), পদ্মা রোড।
১৮। মোঃ স্বপন, সাং- সুমিলপাড়া (সরদার বাজার মসজিদ সংলগ্ন)। এবং অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে।

 আসামিরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ইন্সপেক্টর (তদন্ত) মজিবুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Link copied!