প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম
1697
০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী নাগর নদীতে গোসল করতে নেমে রকি (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দুলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাগর নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যান রকি। পরে স্থানীয়রা নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।
এই আকস্মিক মৃত্যুর খবরে নিহত কিশোরের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।