সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

রংপুরে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শুরু

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধিঃ

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

1703

আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে রংপুরে শুরু হচ্ছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা। রংপুর মহানগরীর তাজহাট এলাকার তাওহীদ হাউজিং ও দর্শনা মোড় সংলগ্ন এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়ে ২৮ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

ইজতেমাকে সফল করতে শুক্রবার জুমার নামাজের পর মাঠে খুঁটি পুঁতে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। এ সময় রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ তাবলিগ জামাতের মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানায়, এবারের ইজতেমায় রংপুর বিভাগের আট জেলার পাশাপাশি ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেবেন। তিন দিনব্যাপী এই আয়োজনে ধর্মীয় বয়ান, তালিম ও দ্বীনি আলোচনার পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

Link copied!