জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
1702
০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম
মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে মাগুরার শ্রীপুরে। এর অংশ হিসেবে উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের কাজলী কাবিলপুর ও হোগলডাঙ্গা যৌথ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে।
সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহম্মেদ।
এ সময় ফারুক আহম্মেদ বলেন মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও ইতিবাচক মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার প্রয়োজন রয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা ফারুক আহম্মেদের প্রতি কৃতজ্ঞতা জানান।