প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১২:২৪ পিএম
1709
০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত উড়ালসড়কের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
আজ সোমবার পরিচালিত এই অভিযানে উড়ালসড়কের নিচে নির্মিত বিভিন্ন অস্থায়ী বসতি ও অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায় যে নগরীর সৌন্দর্য সংরক্ষণ করা এবং জনস্বার্থ রক্ষা করাসহ উড়ালসড়কের নিচের গুরুত্বপূর্ণ স্থান দখলমুক্ত রাখতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এই ধরনের অভিযান আগামীতেও ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান চলাকালীন সময়ে অধিকাংশ অবৈধ বাসিন্দাকে সেখানে পাওয়া না গেলেও উপস্থিত ব্যক্তিদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।