প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
1738
০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মাহফিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের দ্রুত আরোগ্য কামনা করা হয়। উল্লেখ্য, তিনি গত ২০ দিন ধরে গুরুতর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনায় উপস্থিত সকলে আল্লাহর দরবারে দোয়া করেন।
দোয়া মাহফিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রদল প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতা-কর্মী এই মিলাদ ও মোনাজাতে শরিক হন।