প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম
1714
০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম
সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। ছবি: সংগৃহীত
প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে নথিপত্র সংগ্রহে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৭ এপ্রিল) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অভিযোগের তদন্তে এনবিআর, বিএফআইইউসহ বিভিন্ন দফতরে চিঠি দিয়ে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, আওয়ামী লীগ শাসনামলে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে দায়িত্ব পালন করা মুনা তাসনিম।
অন্যদিকে, তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে মিলে ১২টি বাণিজ্যিক ও নামসর্বস্ব ভুয়া কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ অভিযোগে গত বছরের জুনে অনুসন্ধান শুরু করে দুদক। তলব করা হলেও এখনো তারা সংস্থার সামনে হাজির হননি বলে জানা গেছে।