মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬

০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ এএম

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

1686

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।

রেলওয়ে ভূমি ও ইমারত বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এরশাদ উল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আদমজী ইপিজেডের মূল ফটকের দক্ষিণ পাশে রেলওয়ের জমিতে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা ও কাঠামো নির্মাণ করে দখলদাররা ব্যবসা পরিচালনা করছিলেন। উচ্ছেদ

3.png
Write caption here...

অভিযানে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন (এসআরবি), বেপজার নিরাপত্তাকর্মী, ডিপিডিসি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান শেষে কোনো বক্তব্য না দিয়েই কর্মকর্তারা তড়িঘড়ি করে মধ্যাহ্নভোজের জন্য চলে যান।

Link copied!