প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৭:০১ এএম
1714
০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম
রোহিঙ্গা সংকট মোকাবিলা ও তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমার-এ প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় সোমবার সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’ সম্মেলনের সাইডলাইনে এই আহ্বান জানানো হয়।
সেখানে শামা ওবায়েদ ইসলাম জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
এছাড়া তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের চলমান সহায়তার প্রশংসা করে তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের জন্য আরও কার্যকর সহযোগিতা কামনা করেন।