প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম
1701
০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু ও হাম প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও প্রতিরোধক ওষুধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোশারেফ হোসেনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডেঙ্গু ও হাম প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিরোধক ওষুধ বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোশারেফ হোসেন বলেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না, শুরু থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। ওয়ার্ডের মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব মোঃ জামাল হোসাইন বলেন, সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু ও হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ধরনের সামাজিক কার্যক্রম মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার সহকারী সেক্রেটারি জনাব মোঃ সাইফুল ইসলাম রনি, ৭ নং ওয়ার্ড সভাপতি জনাব মোঃ কাউছার আলম চৌধুরী এবং সেক্রেটারি জনাব মাহমুদুল হাসান রাসেলসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আয়োজনের মধ্য দিয়ে ডেঙ্গু ও হাম প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।