প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:০০ এএম
1710
০৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ পিএম
এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকার আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস জানিয়েছে, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তাদের অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বার্তায় সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে।
বার্তায় বলা হয়, একটি এফএসআরইউ (Floating Storage and Regasification Unit) কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি (মিলিয়ন কিউবিক ফিট পার ডে) কমে গেছে।
এর প্রভাবে গজারিয়া, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জসহ ঢাকা-র দক্ষিণাঞ্চল এবং তিতাস গ্যাসের আওতাধীন অন্যান্য এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে।